রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন, তদন্তের দাবি সংসদে পটুয়াখালীর কথা বলার অঙ্গীকার, মনোনয়ন তুললেন ফেরদৌসী বেগম মিলি নবাগত জেলা পরিষদ প্রশাসকের শিবগঞ্জ আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বোরগাঁও গ্রামে মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেবের জন্ম ভূমি তাড়াইলে মাদরাসাতুল হিকমাহ ইছাপশরের উদ্বোধন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত তাড়াইল থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক মোরেলগঞ্জে নদীভাঙন রোধে মানববন্ধন, জরুরি ব্যবস্থা গ্রহণের জোর দাবি হাফেজ মাওলানা সাইদুল হক: একজন আলেম থেকে জননেতা হয়ে ওঠার গল্প

সাবেক এমপি মতিউর রহমান তালুকদার আর নেই

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫৮২৪ বার পঠিত
সাবেক এমপি মতিউর রহমান তালুকদার.....................ছবি: সংগৃহীত

বরগুনা-৩ আমতলী – তালতলী আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মো. মতিউর রহমান তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনের নানাবিধ উত্থান-পতন পেরিয়ে তিনি প্রথম আলোচনায় আসেন ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে। সে সময় জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে তিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মজিবুর রহমান তালুকদারের কাছে অল্প ব্যবধানে পরাজিত হন তিনি।

২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরগুনা-৩ আসন থেকে প্রার্থী হন। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মতিউর রহমান তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র সাড়ে তিন হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।
পরবর্তীতে শেখ হাসিনা তিনটি আসনে বিজয়ী হওয়ায় বরগুনা-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়। উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন এবং পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

আসন পুনর্নির্ধারণের পর মতিউর রহমান তালুকদার বরগুনা-১ সদর, আমতলী ও তালতলী আসনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তবে আসন্ন নির্বাচনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন পাননি।

জনপ্রিয় এই নেতার মৃত্যুতে বরগুনা জুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা এবং বরগুনার রাজনৈতিক মহল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..