শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

মির্জাগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৮৮৭ বার পঠিত
মির্জাগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা .....................ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২০ নভেম্বর ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে ইউএনও মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা, উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. সিরাজুল হক, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজুসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
মত বিনিময় শেষে উপজেলার ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..