শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বেতাগীর ঐতিহাসিক শাহী মসজিদ পরিদর্শন করেন পররাষ্ট্র উপদেষ্টা অর্থ আত্মসাত করেও বহাল তবিয়তে পূবালী ব্যাংকের এমডি ফ্যাসিস্টের দোসর মোহাম্মদ আলী! কোন প্রচারণায় নির্বাচন আটকানো যাবে না: অর্থ উপদেষ্টা গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন বেতাগীর মনিকা বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান আমতলী মডেল মসজিদ আট বছরেও অসম্পূর্ণ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, তদন্ত দাবি তাড়াইলে গণযোগদান: বিভিন্ন দল ছেড়ে অর্ধশত নেতা-কর্মীর হাতপাখায় শামিল পূবালী ব্যাংকের দুর্নীতিবাজ এমডি মোহাম্মদ আলীকে পুনরায় নিয়োগ দিতে ভয়ানক অপতৎপরতা

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ড.আবুল হোসেন সিকদারকে সম্মাননা প্রদান

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৬৫ বার পঠিত

রগুনার বেতাগীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বরগুনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আবুল হোসেন সিকদারকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পক্ষে তার ছোট ছেলে বরগুনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহমুদ হোসেন লিটু পুরস্কার ও ক্রেষ্ট গ্রহন করেন।

রবিবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্বা কমপ্লেক্সে মুক্তিযোদ্বা সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (৩১৫) মাননীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমান ফোরকান , যুদ্ধকালীন মুক্তিযোদ্বা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোতালেব সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহামুদ হোসেন লিটু এবং বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বেতাগী উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুহৃদ সালেহীন আরো উপস্থিত ছিলেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ও বীর মুক্তিযোদ্ধা জনাব ফারুক সিকদার,উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামিম। সঞ্চালনা করেন বেতাগী উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম পিন্টু। অনুষ্ঠান শেষে উপজেলার প্রয়াত মুক্তিযোদ্ধাসহ ২২৩ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন সংসদ সদস্য সুলতানা নাদিরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..