বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতায় নান্দাইলে দোয়া কামনা

মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৮৫১ বার পঠিত
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতায় নান্দাইলে দোয়া কামনা------------------------------- ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীর সার্বিক তত্বাবধানে মসজিদ গুলোতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতায় আশু মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ প্রসঙ্গে নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী বলেন, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী যিনি তিনবার অত্যন্ত দক্ষতার সাথে রাস্ট্র পরিচালনা করেছেন।

তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশবাসীকে উজ্জীবিত করবেন এটাই সকলের প্রত্যাশা। আজ নান্দাইল উপজেলা মসজিদ গুলোতে রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।এবং তিনি ব্যক্তিগত ভাবে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..