বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৬১ বার পঠিত
সজীব ওয়াজেদ জয়..................................................ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই-আগস্টে অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তার অভিযোগে করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আরেক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রসিকিউশন।

পরে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগে থেকেই আনিসুল হক, সালমান এফ রহমান ও পলক একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

প্রসিকিউশনের তথ্য বলছে, শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও চারজন। যাদের তারা বলছেন, গ্যাং অব ফোর। এই গ্রুপের সদস্য ছিলেন আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..