সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন বেতাগীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১৯ বছরের যুবক আটক বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন ফারুকী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বায়রার অপেক্ষায় এশিয়া কাপের সূচি প্রকাশ

জুলাই আন্দোলনের নেতা ফাহিমের পক্ষে পটুয়াখালী-১ এ শহীদ পরিবারগুলোর মনোনয়ন ক্রয়

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯০৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ, জুলাই আন্দোলনের অগ্রগামী নেতা এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ঘনিষ্ঠ সহযোদ্ধা শহিদুল ইসলাম ফাহিমের প্রতি আস্থা জানিয়ে পটুয়াখালী-১ আসনে তার পক্ষে ট্রাক প্রতীকের মনোনয়নপত্র কিনেছেন ২৪ জুলাই আন্দোলনে শহীদদের পরিবারসমূহ।

বুধবার (২৪ ডিসেম্বর) পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে শহিদুল ইসলাম ফাহিমের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন শহীদ জসিমউদ্দীনের পরিবার (দুমকি উপজেলা), শহীদ জিহাদের পরিবার (দশমিনা উপজেলা) এবং শহীদ মিলনের পরিবার (দুমকি উপজেলা)।

শহিদুল ইসলাম ফাহিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ছিলেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সহজ অধ্যায়ী হিসেবে তিনি গণতান্ত্রিক আন্দোলনের আদর্শ ও সাংগঠনিক কাঠামো তৃণমূল পর্যন্ত বিস্তারে ভূমিকা রাখেন। জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়ায় তিনি আন্দোলনকামী তরুণ সমাজের আস্থার প্রতীক হয়ে ওঠেন।

শহীদ পরিবারের সদস্যরা বলেন, শহিদুল ইসলাম ফাহিম কেবল একজন রাজনৈতিক প্রার্থী নন, তিনি জুলাই আন্দোলনের চেতনার বাস্তব প্রতিনিধি। তার নেতৃত্বে বৈষম্য, দমন-পীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে চলমান সংগ্রামই শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা দিতে পারে।

গণঅধিকার পরিষদের নেতারা জানান, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতা শহিদুল ইসলাম ফাহিমকে সামনে রেখে পটুয়াখালী-১ আসনে জনগণের অধিকার ও ভোটের রাজনীতি পুনরুদ্ধারে দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। শহীদ পরিবারগুলোর এই উদ্যোগ মাঠপর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে তারা মনে করেন।

উল্লেখ্য, দুমকি ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-১ আসনে ট্রাক প্রতীক নিয়ে শহিদুল ইসলাম ফাহিমকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..