মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল এর বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী জাপান পৌঁছেছেন আমার দেশের প্রেসে বোমা নিক্ষেপ, এনইসির উদ্বেগ ও নিন্দা আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় ৩৭৭ অভিযান, জব্দ ১৬ লাখ মিটার জাল অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী

পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনয়ন দাখিল করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপলোডের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯৫৩ বার পঠিত
পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনয়ন দাখিল করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী-------------------ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর–মির্জাগঞ্জ–দুমকী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়ন দাখিলকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণের বাহিরের সড়ক ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে জেলা প্রশাসক কার্যালয়ের বাইরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলতাফ হোসেন চৌধুরী। পরে দলীয় নেতাকর্মীরা তার বাসভবনের সামনে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আলতাফ হোসেন চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আমি আশাবাদী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমেই দেশের প্রায় ২০ কোটি মানুষ প্রমাণ করবে কীভাবে তারা তাদের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধার করতে জানে।

এ সময় মনোনয়ন দাখিল কার্যক্রম কাভার করতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..