সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল এর বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী জাপান পৌঁছেছেন আমার দেশের প্রেসে বোমা নিক্ষেপ, এনইসির উদ্বেগ ও নিন্দা আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় ৩৭৭ অভিযান, জব্দ ১৬ লাখ মিটার জাল অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী

মির্জাগঞ্জে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৫৯২০ বার পঠিত
মির্জাগঞ্জে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা --------------------------------ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ মুন্সির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী হাওলাদার সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু,সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন ,সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, জাহাঙ্গীর হোসাইন ফরাজী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল হক প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..