শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শেষ মুহুর্তে নান্দাইলে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৩১ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল নির্বাচনী এলাকার বিএনপির ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরীর শেষ মুহুর্তে নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। সোমবার (৯ই ফেব্রুয়ারি) দুপুর থেকে উপজেলার ঐতিহ্যবাহী চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে আসায় জনসভার মাঠ খানায় খানায় পূর্ন হয়ে যায়। মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশপাশে এলাকাও লোকে লোকারণ্য হয়ে তা বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

উক্ত বিশাল নির্বাচনী জনসভায় ইয়াসের খান চৌধুরী বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হলে এবং সরকার গঠনে সুযোগ পেলে দূর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদক মুক্ত হিসাবে নান্দাইল উপজেলাকে গড়ে তোলা হবে।

এছাড়াও প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কোন বাধাঁবিপত্তি বিএনপির সামনে দাড়াঁতে পারবে না। নান্দাইলের জনগণ ১২ তারিখ ধানের শীষের বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ। বিএনপি সরকার গঠন করতে পারলে সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে একাধিক যুগোপযোগি কর্মসূচী বাস্তবায়ন করবে। এর মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড। এসব কর্মসূচীর মাধ্যমে নিম্ম ও মধ্যবিত্ত মানুষের জীবন যাত্রা সহজ করা, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা সহজলভ্য করা হবে এবং নান্দাইলের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, হাসপাতালের উন্নয়ন সহ সব ধরনের কার্যক্রম চালানো হবে।

এছাড়াও নান্দাইলের জনগনের প্রাণের দাবী নান্দাইল সদরে নরসুন্দা নদে ত্রি-মুখী ব্রীজ নির্মাণ করা হবে। ইয়াসের খান চৌধুরী আরও বলেন, ধানের শীষ জনগণের আস্থার প্রতীক। সারা নান্দাইলে বিএনপি নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছে। টাকা ছড়িয়ে বা প্রপাগান্ডা ধরে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না ইনশাল্লাহ। নান্দাইল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, ইয়াসের খান চৌধুরীর ভগ্নপতি বিশিষ্ট সমাজ সেবক সায়রুল হক জোয়ারদার, চাচা মইজুল হোসেন চৌধুরী, নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান মনির, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল ও যুবদল নেতা শাকিল মাহমুদ সহ উপজেলা ও পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..