বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

তাড়াইলে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৯১ বার পঠিত
ছবি: সংগৃহীত

দেশের পরিবর্তনের আহ্বান জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের লক্ষ্যে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তাড়াইল বাজার ডাকবাংলো রোড সংলগ্ন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মো. হাবিবুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দলটির উপজেলা সেক্রেটারি এম কে মাসঊদুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোট মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের প্রার্থী প্রফেসর কর্নেল ডা. জেহাদ খান (অব.)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক ডাকসু জিএস সাঈদ বিন হাবিব এবং কিশোরগঞ্জ জেলা হিন্দু বিভাগের সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র বসাক।

বক্তারা বলেন, দেশের চাবি জনগণের হাতে এই বার্তা তুলে ধরে একটি ঐক্যবদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তেই এ জনসভার আয়োজন করা হয়েছে। তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নিতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..