শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

তাড়াইলে ড. এম উসমান ফারুকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৬১ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী ড. এম উসমান ফারুকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ফেব্রুয়ারি) বিকেল ৩টায় তাড়াইল উপজেলা সদরের বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সারওয়ার হোসেন লিটন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ আহমেদ আলেক ও যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী ড. এম উসমান ফারুক। তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা, উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করা হবে। কিশোরগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়নে আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি সংসদে গিয়ে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে ভূমিকা রাখবেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সাইদুজ্জামান মোস্তফা, ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান হাবিব ও তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মোঃ ইফতেখারুল ইসলাম জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভা শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..