শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ভোটের পরিবেশ নিয়ে কমনওয়েলথ প্রধানের সন্তোষ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৭৬ বার পঠিত
ভোটের পরিবেশ নিয়ে কমনওয়েলথ প্রধানের সন্তোষ----------------------------ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ‌ভো‌টের প‌রি‌বেশ দে‌খে সন্তোষ প্রকাশ করেছেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো আদো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে ভোট প্রদান কার্যক্রম পরিদর্শন তিনি।

নানা আকুফো আদো বলেন, এখনো পর্যন্ত ভোটের পরিবেশ খুব ভালো। এটা নিয়ে আমি খুব সন্তুষ্ট। আমি এখানে এসে শান্তিপূর্ণ ভোট দেখছি। আশা করি, সারা দেশে এমন শান্তিপূর্ণ ভোট হবে।

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো আদোর নেতৃত্বে সংস্থাটি বাংলাদেশের ১৩ বারের মতো জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..