মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

তালতলীতে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৫৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

উপকূলীয় মৎস্যজীবীদের জীবন-জীবিকা, ঝুঁকিপ্রবণতা ও সামুদ্রিক আবাসস্থল সুরক্ষায় গণমাধ্যমের কার্যকর ভূমিকা জোরদারে তালতলীতে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা ফিসারফোক ইন্টিগ্রেশন ফর সাসটেইনেবল হ্যাবিট্যাট এন্ড ন্যাচারাল ইকোসিস্টেম ট্রান্সফরমেশন (ফিসনেট)-এর উদ্যোগে এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস)-এর বাস্তবায়নে বৃহস্পতিবার তালতলী মডেল মসজিদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপূর্ণ জীবনব্যবস্থা, সামুদ্রিক সম্পদ ও আবাসস্থল সুরক্ষা, সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন প্রণয়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। মৎস্যজীবীদের জীবনসংগ্রাম ও বাস্তব সমস্যাগুলো অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মৎস্যজীবীদের বিষয়ভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপকূলীয় সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম মন্টু। মৎস্য আইন ও নীতিমালা বিষয়ে ধারণা দেন তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এবং ফিসনেট প্রজেক্ট ম্যানেজার সুবোধ বিশ্বাস।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর-এর স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন সিকদারসহ সাংবাদিক মোঃ ইউসুফ আলী, মোঃ হোসাইন আলী কাজী, হাইরাজ মাঝি, মোঃ শাহাদাত হোসেন, মোঃ নাঈম ইসলাম, সোহেল রানা, রাসেল হাওলাদার, নাজমুল হাসান ও ইব্রাহিম প্রমুখ।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন ও মৎস্যসম্পদ রক্ষায় গণমাধ্যমের অনুসন্ধানী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..