শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৮০২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে অসুস্থ স্ত্রীর দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন চিন্ময় মিস্ত্রি (৫৫) নামে এক মিষ্টি ব্যবসায়ী। রোববার (৮ মার্চ) উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত চিন্ময় মিস্ত্রি ওই গ্রামের অনিল মিস্ত্রির ছেলে। তিনি উপজেলার পঞ্চকরণ নতুন বাজার এলাকায় একটি মিষ্টির দোকান পরিচালনা করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চিন্ময় মিস্ত্রির স্ত্রী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। বর্তমানে তিনি তার বাবার বাড়ি মংলা এলাকায় অবস্থান করছেন এবং সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ সময় ধরে স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে চিন্ময় মিস্ত্রি আর্থিক সংকটে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সংসারের খরচ, দুই মেয়ের পড়ালেখা এবং স্ত্রীর চিকিৎসার ব্যয় একসাথে বহন করতে গিয়ে তিনি চরম হতাশায় ভুগছিলেন। তার বড় মেয়ে কলেজে পড়াশোনা করছেন এবং ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন চিন্ময় মিস্ত্রি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..