সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৮২১ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবসেবায় আমরা’-এর উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে তাড়াইল উপজেলা পরিষদের সামনে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাকিরুল ইসলাম বাকি এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন হেকিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

‘মানবসেবায় আমরা’ সংগঠনটি ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ৩৩ সদস্য নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির স্লোগান “পরিবর্তনে অঙ্গীকার”। তারা নিয়মিত মাদক ও জুয়া বিরোধী সচেতনতা, ইভটিজিং প্রতিরোধ, বিভিন্ন সামাজিক কাজ, শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক কর্মসূচি পরিচালনা করে থাকে।
সংগঠনটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি প্রিয়াঙ্কা ভৌমিক ও শহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মাহমুদ লিমন, হোসনে আরা পুতুল, মাহমুদুল হাসান রিফাত, শহিদুল ইসলাম ও রাফিউল ইসলাম রবিন, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত ভূঁইয়া ও জাদুরাজ দিপু, সদস্য মো. শ্রাবণ ও রাকিব মোল্লা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে সংগঠনের সদস্যরা ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..