শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫৮০৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রয়াত বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার প্রায় ১২০০ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) মোরেলগঞ্জ মিম কমিউনিটি সেন্টারে আয়োজিত মূল অনুষ্ঠানের পূর্বে উপজেলার দৈবঙ্গহাটি হাশেমখার হাট এলাকায় উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের মুখ্য সমন্বয়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। তিনি বলেন, “সমাজের সচ্ছল মানুষের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ এবং বিএনপি নেতা আফজাল হোসেন জোমাদ্দারসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের আন্তর্জাতিক সমন্বয়ক ড. এস এম রহমান হালিম তনু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৫নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এ উদ্যোগ দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ইতিবাচক ভূমিকা

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..