সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫৮০১ বার পঠিত
-ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বহুল পরিচিত চালের আড়ৎ আল মামুন ট্রেডার্স-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় তাড়াইল বাজারের কালীবাড়ি মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটির আড়তে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মোঃ ইসলাম উদ্দিনের আমন্ত্রণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী, সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে প্রতি বছরই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..