সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৪নং জাওয়ার ইউনিয়নের জনগণের আস্থার প্রতীক হাফেজ মাওলানা সাইদুল হক

জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার):
  • আপলোডের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৮৫৩ বার পঠিত
হাফেজ মাওলানা সাইদুল হক.......................................ছবি: সংগৃহীত

সমাজে এমন কিছু মানুষ আছেন, যাদের উপস্থিতি নিঃশব্দ হলেও প্রভাব গভীর। তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও মানুষের হৃদয়ে জায়গা করে নেন তাদের কর্ম, সততা ও মানবিকতার মাধ্যমে। তেমনই এক ব্যক্তিত্ব হাফেজ মাওলানা সাইদুল হক যিনি আজ ৪নং জাওয়ার ইউনিয়নের সাধারণ মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের এক উজ্জ্বল প্রতীক।

ধর্মীয় শিক্ষার প্রতি গভীর অনুরাগ থেকেই তার শিক্ষাজীবনের সূচনা। কওমি মাদরাসা থেকে সফলভাবে হিফজ সম্পন্ন করার মাধ্যমে তিনি কুরআনের আলো নিজের অন্তরে ধারণ করেন। পরবর্তীতে তিনি মারকাযে ইহইয়াউস সুন্নাহ বাংলাদেশ, ঢাকা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করে ইসলামী জ্ঞানের উচ্চতর স্তরে পৌঁছান। এখানেই থেমে থাকেননি তিনি আলীয়া মাদরাসা শিক্ষা ধারা থেকে ফাজিল (স্নাতক) ইসলামিক স্টাডিজ বি.এ অর্জন করে, কামিল এম.এ (মাস্টার্স) অধ্যয়নরত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা (মাস্টার্স ইসলামিক স্টাডিজ) থেকে তিনি প্রমাণ করেছেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে তার অদম্য আগ্রহ ও অধ্যবসায়।

শিক্ষাজীবনের এই দৃঢ় ভিত্তি তাকে গড়ে তুলেছে একজন চিন্তাশীল, নীতিবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সাদাসিধে, বিনয়ী এবং নৈতিকতায় অবিচল। সমাজের মানুষের প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতা তাকে একজন প্রকৃত সমাজসেবকে পরিণত করেছে।

এলাকার যেকোনো সমস্যায় তিনি নিরবে এগিয়ে আসেন, মানুষের পাশে দাঁড়ান নিঃস্বার্থভাবে। বিপদে-আপদে তার সহযোগিতা, পরামর্শ এবং সহমর্মিতা সাধারণ মানুষের মাঝে সৃষ্টি করেছে গভীর আস্থা। এজন্যই তিনি আজ শুধুমাত্র একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন বরং একজন নির্ভরযোগ্য অভিভাবক হিসেবে পরিচিত।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি প্রার্থী হওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। তার লক্ষ্য শুধুমাত্র নির্বাচন নয়, বরং একটি আদর্শ, সুশাসিত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। তিনি বিশ্বাস করেন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।

হাফেজ মাওলানা সাইদুল হকের এই পথচলা শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি এক জনমানুষের প্রতি দায়বদ্ধতার প্রতিচ্ছবি। তার সততা, নৈতিকতা ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে দিয়েছে ভিন্ন মাত্রা।

সময়ের প্রয়োজন একজন সৎ, যোগ্য ও মানবিক নেতৃত্ব যিনি মানুষের পাশে থাকবেন, মানুষের কথা বলবেন। সেই প্রত্যাশার নাম হতে পারেন হাফেজ মাওলানা সাইদুল হক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..