সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইলে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার):
  • আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৭৯৮ বার পঠিত
তাড়াইলে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ -------------------------ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

বুধবার (১ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে এবং পর্যায়ক্রমে তাদের আর্থিক সহায়তাও প্রদান করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- তাড়াইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু।

উল্লেখ্য, তাড়াইল উপজেলার বিভিন্ন গ্রামের মোট ১১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ২৫ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এছাড়া তাদেরকে পরবর্তীতে নগদ অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ, যা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়ক ভূমিকা রেখেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..