সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রান্তিক মানুষের একান্ত বন্ধু হাফেজ মাওলানা সাইদুল হক: জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান স্থানীয়রা

জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার):
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৮৮৩ বার পঠিত
হাফেজ মাওলানা সাইদুল হক-------------------------ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়নে প্রান্তিক মানুষের আস্থার আরেক নাম তারুণ্যের অহংকার অসংখ্য ছাত্রের ওস্তাদ হাফেজ মাওলানা সাইদুল হক।পরিচ্ছন্ন রাজনীতির জনবান্ধব ঐ নেতা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, নীরবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত জীবনযাপন এসব গুণেই তিনি হয়ে উঠেছেন এলাকার মানুষের নির্ভরতার প্রতীক।

তিনি ছনাটি গ্রামের আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের সন্তান। পারিবারিকভাবেই তাদের মধ্যে সমাজসেবার একটি ঐতিহ্য রয়েছে। পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করে তারা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। বিশেষ করে গোপনে সহায়তা করার যে ইসলামী শিক্ষা সেই নীতিকেই ধারণ করে চলেন সাইদুল হক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি কখনো প্রচারের জন্য নয়, বরং মানবতার তাগিদেই মানুষের পাশে দাঁড়ান। অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের জন্য তার দরজা সবসময় খোলা। তার এই নির্লোভ সেবামূলক কর্মকাণ্ডে সন্তুষ্ট এলাকাবাসী।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, “সাইদুল হক আমাদেরই সন্তান। তার কাজের প্রতি আমরা অত্যন্ত সন্তুষ্ট। একজন ধর্মীয় আলেম এবং নিষ্ঠাবান সমাজসেবক হিসেবে তিনি যদি জনপ্রতিনিধি হন, তাহলে আমাদের ইউনিয়নের সার্বিক উন্নয়ন সম্ভব।”
তাদের বিশ্বাস, সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে তিনি দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত নেতৃত্ব দিতে পারবেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এলাকাবাসীর প্রত্যাশা মানবিকতা, সততা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে ওঠা এমন একজন মানুষই হোক তাদের আগামী দিনের নেতৃত্বের প্রতীক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..