শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইল থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক মোরেলগঞ্জে নদীভাঙন রোধে মানববন্ধন, জরুরি ব্যবস্থা গ্রহণের জোর দাবি হাফেজ মাওলানা সাইদুল হক: একজন আলেম থেকে জননেতা হয়ে ওঠার গল্প কাগজবিহীন যানবাহনে তেল সরবরাহ বন্ধে শিবগঞ্জে প্রশাসনের অভিযান আমতলীতে বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মোরেলগঞ্জে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন বেতাগীতে পারিবারিক কলহে রডের আঘাতে যুবক আহত সমাজসেবায় আলোকবর্তিকা: তালজাঙ্গায় মহিউদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জনতা হজ ফ্লাইট শুরুর তারিখ জানালেন ধর্মমন্ত্রী

মোরেলগঞ্জে নদীভাঙন রোধে মানববন্ধন, জরুরি ব্যবস্থা গ্রহণের জোর দাবি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নে তীব্র নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা। ভাঙনের কারণে বসতভিটা, সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়ায় এলাকাজুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের কাটাখাল এলাকার সূর্যমুখী খালের মুখে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে তাদের দীর্ঘদিনের ভোগান্তির চিত্র তুলে ধরেন।

কর্মসূচিতে বক্তব্য দেন বহরবুনিয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. মাসুদ পারভেজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নাজুল হক, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এনায়েত হাওলাদার, ফুলহাতা ফজলুল করিম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আ. হান্নান এবং সাবেক ইউপি সদস্য মো. মোশাররফ হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নদীভাঙনের কবলে পড়ে এলাকার বিস্তীর্ণ জনপদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে কয়েকশ’ বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে, ফলে অসংখ্য পরিবার গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। একই সঙ্গে স্থানীয় সড়ক, কাটাখালের ওপর নির্মিত পাকা সেতু এবং বিপুল পরিমাণ ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

তারা আরও জানান, আসন্ন বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে শত শত পরিবার নতুন করে গৃহহীন হওয়ার পাশাপাশি হাজার হাজার একর কৃষিজমি নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে টেকসই নদীশাসন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙন রোধে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..