সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইল থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার):
  • আপলোডের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৭৮৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাড়াইল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টায় তাড়াইল থানার ওসির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ওসিকে স্বাগত জানান বিএনপির স্থানীয় নেতারা এবং তার দায়িত্ব গ্রহণকে ঘিরে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় তাড়াইল উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন ওসির নেতৃত্বে তাড়াইল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে।

ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ তাড়াইল গড়ে তোলা সম্ভব। তিনি আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীফ আহমেদ আলেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি, তাড়াইল উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব এবং তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ ইফতেখারুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎটি ছিল আন্তরিক ও ফলপ্রসূ এমন মন্তব্য করেন উপস্থিত নেতারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..