সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইলে জমজ দুই শিশু সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৭৯৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তাড়াইল থানার পুলিশ।

মৃত ব্যক্তি তাড়াইল উপজেলার নগরকুল গ্রামের তাপস চন্দ্র পালের স্ত্রী টপি রানী পাল (২৬)।

টপি রানী পালের স্বশুর বকুল চন্দ্র পাল জানান, রবিবার (১২ এপ্রিল ২০২৬) প্রতিদিনের মত টপি রানী পাল নিজে ও ১ বছর বয়সী দুই ছেলে সন্তান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে রাত আনুমানিক ১টার দিকে আমি তার ঘরে একটি বিকট আওয়াজ শুনতে পাই। তখন আমার স্ত্রীকে ডেকে তার দরজা খুলে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এখন আমরা চিৎকার করে আশপাশের লোকদের জোর করি এবং ঘটনাটি আমার ছেলে (টপি রানী পালের স্বামী) কে ফোন করে জানাই।

তাপস চন্দ্র পাল (টপি রানী পালের স্বামী) বলেন, আমি চাকরির সুবাদে শরীয়তপুরে অবস্থান করছিলাম। রাতে আমার স্ত্রী খাওয়ার সময় আমার সাথে স্বাভাবিকভাবেই ফোনে কথা বলেছিল। রাত আনুমানিক ১ টার সময় আমি এই খবর শুনে তাৎক্ষণিক বাড়ির উদ্দেশ্যে রওনা হই।

টপি রানী পালের পিতা কলমাকান্দা থানার ভাটিপাড়া গ্রামের হিমাংশু পাল বলেন, আমার মেয়ের এই ঘটনা শুনে সকালেই আমরা এখানে পৌঁছেছি। আমরা এসে আমার মেয়ের ঝুলন্ত লাশ পাই। তিনি তার মেয়েকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে বলেন, আমার মেয়ের সাথে মেয়ের শ্বশুর-শাশুড়ির ও স্বামীর বোন ও বোন জামাই এর সাথে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। প্রায় সময়ই তাহারা আমার মেয়ের সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করত। তাহারাই হয়তো আমার মেয়েকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমি ইহার সঠিক তদন্তকপূর্বক বিচার চাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..