সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বর্ষবরণের রঙে সেজেছে মোরেলগঞ্জ, পহেলা বৈশাখে থাকছে বর্ণিল আয়োজন চারুকলায় বৈশাখ বরণের বর্ণিল আয়োজন আজ চৈত্র সংক্রান্তি বাউফলে সরকারি রাস্তা অবৈধ দখল করে দোকানঘর ও দ্বিতল ভবন নির্মাণ! পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বাংলা নববর্ষে চাঁপাইনবাবগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন প্রবাসী সাংবাদিক মোঃ হাসান আলী আমতলীতে ওরশ থেকে ফেরার পথে অটোর নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু তাড়াইলের ধলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা: নজরুল ইসলাম বেতাগীর ইটভাটায় ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ তথ্য প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন

তাড়াইলের ধলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা: নজরুল ইসলাম

জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার):
  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার এই দিনটি বয়ে আনে অনাবিল আনন্দ, নতুন স্বপ্ন এবং আশার আলো। প্রকৃতির মতোই মানুষের মনেও লাগে নবজাগরণের ছোঁয়া। সেই চিরচেনা আবহেই উচ্চারিত হয় “নতুন দিনে নতুন আনন্দে উচ্ছ্বাসিত হোক বাঙালির প্রাণ”।

এই শুভক্ষণে প্রানপ্রিয় ধলা ইউনিয়নবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাঙালির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, মানবাধিকার কর্মী, শিক্ষানুরাগী এবং পরিচ্ছন্ন রাজনীতির অগ্রদূত মোঃ এনামুল হক ভূইয়াঁ (জনতার নজরুল)।

তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক। এই দিনে সকল ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করতে হবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা এবং তাড়াইল উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার নেতৃত্ব ও দিকনির্দেশনায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপকৃত হয়েছে।

নতুন বছরের এই পুণ্য প্রভাতে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি নতুন বছরকে ঘিরে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শুভ নববর্ষ ১৪৩৩সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সফলতা এবং অনাবিল শান্তি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..