সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৮১৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল সদর ইউনিয়নে শুরু হয়েছে আগাম নির্বাচনী আমেজ। ইউনিয়নের বিভিন্ন সড়ক, বাজার, অলিগলি সবখানেই চোখে পড়ছে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নূরে আলম সিদ্দিকীর পোস্টার ও ফেস্টুন। গাছের গায়ে, দেয়ালের কোণে কোণে শোভা পাচ্ছে তার শুভেচ্ছা বার্তা সংবলিত প্রচারণা, যা এলাকাবাসীর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ঈদ উৎসব, বাংলা নববর্ষসহ নানা উপলক্ষকে সামনে রেখে লাগানো এসব পোস্টার যেন শুধু শুভেচ্ছাই নয়, বরং আগাম নির্বাচনী প্রস্তুতিরও ইঙ্গিত দিচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জনসমাগমস্থলে এখন আলোচনার মূল বিষয় নূরে আলম সিদ্দিকীর সম্ভাব্য প্রার্থিতা ও জনপ্রিয়তা।

স্থানীয়দের অনেকেই মনে করেন, নূরে আলম সিদ্দিকী একজন উচ্চ শিক্ষিত, সৎ ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ। দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় এলাকায় তার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, এমন একজন ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হলে ইউনিয়নের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন ত্বরান্বিত হবে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নূরে আলম সিদ্দিকী বলেন, “আমি সবসময়ই মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত অগ্রগতির জন্য কাজ করতে চাই। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”

তাড়াইল সদর ইউনিয়নে এখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। পোস্টার আর ফেস্টুনের এই দৃশ্যই যেন জানান দিচ্ছে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও প্রস্তুতি কিন্তু ইতোমধ্যেই জোরেশোরে শুরু হয়ে গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..