শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন, নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৭৮৮ বার পঠিত
শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত------------ছবি: সংগৃহীত

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত আবুল প্রধান প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি এবং শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের গণিত শিক্ষক জয়দুল করিম জয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সম্মানিত পরিচালক শামীম আহমেদ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুর রহমান এবং ইংরেজি শিক্ষক সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, অধ্যবসায় ও সৎপথে চলার আহ্বান জানান এবং আসন্ন এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য আন্তরিক শুভকামনা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..