মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কুয়াকাটায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ: প্রকৃত জেলেরা বঞ্চিত, কেঁদে বাড়ি ফেরা শতাধিক পরিবার বেতাগীতে উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত মোরেলগঞ্জে তীব্র গরমে এসএসসি পরীক্ষাকেন্দ্রে অসুস্থ শিক্ষার্থী, প্রাথমিক চিকিৎসার পর পুনরায় পরীক্ষা সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ সুবিদখালী মহিলা কলেজের অধ্যক্ষ’র বিরুদ্ধে চাকরিসহ বিভিন্ন আশ্বাস ও দূর্ণীতির মাধ্যমে অর্থ আত্মসাতসহ অভিযোগের পাহাড় বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে বন বিভাগের উদাসীনতায় পটুয়াখালীতে গাছ চোরাচালান: বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি আমতলীতে হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন বেতাগীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অভিযুক্ত, মামলা রুজু…….! আমতলী-তালতলী দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১

মোরেলগঞ্জে তীব্র গরমে এসএসসি পরীক্ষাকেন্দ্রে অসুস্থ শিক্ষার্থী, প্রাথমিক চিকিৎসার পর পুনরায় পরীক্ষা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে তীব্র গরমে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পরে তাকে দ্রুত চিকিৎসা দিয়ে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়।

জানা যায়, উপজেলার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে ১০৯ নম্বর কক্ষে শিলা রানী (বৃষ্টি) নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তিনি বারইখালী ইউনিয়নের দক্ষিণ সুতালড়ী এলাকার এইচ. এম. জে. কে. এম. মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী, যা স্থানীয়ভাবে তেঁতুলবাড়ীয়া হাই স্কুল নামে পরিচিত। তার পিতা স্বপন কুমার এবং তাদের বাড়ি দক্ষিণ সুতালড়ী গ্রামে ৮ নং ওয়ার্ডে ।

কেন্দ্র সূত্রে জানা গেছে, শিলা রানীর আগে থেকেই এলার্জিজনিত শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তীব্র গরম ও ধুলাবালির কারণে পানিশূন্যতা তৈরি হয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা দ্রুত তাকে ভ্যানে করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তাকে অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আবার কেন্দ্রে ফিরিয়ে আনা হয়।
তবে অসুস্থতার কারণে তিনি পুরো সময় পরীক্ষা দিতে পারেননি। প্রায় ৩০ মিনিটের মতো সময় পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে শিক্ষার্থী শিলা রানী বলেন, “আমার আগে থেকেই এলার্জিজনিত শ্বাসকষ্ট রয়েছে। হঠাৎ গরম ও ধুলার কারণে অসুস্থ হয়ে পড়ি। পরে শিক্ষকরা দ্রুত ক্লিনিকে নিয়ে গেলে সুস্থ বোধ করি এবং আবার কেন্দ্রে এসে পরীক্ষা দিই। প্রশ্ন কমন থাকলেও সময়ের অভাবে সব লিখতে পারিনি। আমাকে অতিরিক্ত সময় বা বিশেষ কোনো সহায়তা দেওয়া হয়নি।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা জানান, চলমান তাপপ্রবাহের মধ্যে পরীক্ষা চলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ অবস্থায় পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত পানি, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..