সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইলে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৮০৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইলে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ (এপ্রিল) মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দায়িত্বপ্রাপ্ত উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন জানান, এবার উপজেলায় মোট ১০৭৮ জন শিক্ষার্থী এসএস‌সি, ৩৫২ জন শিক্ষার্থী দাখিল ও ১০৩ জন শিক্ষার্থী ভোকেশনালসহ মোট ১৫৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। মোট পরীক্ষা কেন্দ্র ৩টি।

তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার হলগুলো আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে ও তাদের নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করছি। যানজট নিরসনে সার্বক্ষণিক পুলিশ কাজ করে যাচ্ছে।

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, নকল মুক্ত পরীক্ষা নিতে স্ব স্ব কেন্দ্র সচিবকে নির্দেশনা দেয়া হয়েছে এবং আমি কেন্দ্রগুলো পরিদর্শন করছি।
পরীক্ষায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। এছাড়াও কোন শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..