মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে পুলিশ-সাংবাদিক সমন্বয়ে জোর দিলেন নবাগত ওসি পটুয়াখালী রিপোর্টার ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক এম কে রানা বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! এলাকাবাসীর ক্ষোভ তাড়াইলে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কুয়াকাটায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ: প্রকৃত জেলেরা বঞ্চিত, কেঁদে বাড়ি ফেরা শতাধিক পরিবার বেতাগীতে উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত মোরেলগঞ্জে তীব্র গরমে এসএসসি পরীক্ষাকেন্দ্রে অসুস্থ শিক্ষার্থী, প্রাথমিক চিকিৎসার পর পুনরায় পরীক্ষা সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ সুবিদখালী মহিলা কলেজের অধ্যক্ষ’র বিরুদ্ধে চাকরিসহ বিভিন্ন আশ্বাস ও দূর্ণীতির মাধ্যমে অর্থ আত্মসাতসহ অভিযোগের পাহাড় বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে

তাড়াইলে পুলিশ-সাংবাদিক সমন্বয়ে জোর দিলেন নবাগত ওসি

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ওসি আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম, অপরাধ বা জনদুর্ভোগের তথ্য পেলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন নবাগত ওসি (তদন্ত) শেখর রঞ্জন পাল।

সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যম কাজ করে যাচ্ছে। তারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের গঠনমূলক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন এবং তথ্য আদান-প্রদানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভা শেষে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..