শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে নারীর রহস্যজনক মৃত্যু: তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ বেতাগী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক: হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ানীবাজার থেকে এসএসসি-দাখিল ৩ পরীক্ষার্থী ছাত্রী উধাও মিজান পরিবহনে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনের প্রস্তুতি সভা, অংশ নেবে ১২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ পটুয়াখালীতে ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ তাড়াইলে পুলিশ-সাংবাদিক সমন্বয়ে জোর দিলেন নবাগত ওসি পটুয়াখালী রিপোর্টার ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক এম কে রানা

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনের প্রস্তুতি সভা, অংশ নেবে ১২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল্লাহ। সভায় আসন্ন ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান, রেজিস্ট্রেশন কার্যক্রম এবং আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী আকন, স্কাউটস সম্পাদক ও প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলার নাইম হাওলাদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় জানানো হয়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় উপজেলার ৬২টি মাদ্রাসা ও ৬৩টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। আগ্রহী ক্রীড়াবিদদের জন্য আগামী ২৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম উন্মুক্ত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মেধাবী ক্রীড়াবিদদের খুঁজে বের করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..