মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

মিজান পরিবহনে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৮৩৪ বার পঠিত

বরগুনার আমতলীতে যাত্রীবাহী মিজান পরিবহনের একটি বাসে ডাকাতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. মনির গাজী। বুধবার (২২ এপ্রিল) বিকেলে আমতলী পৌর শহরের বটতলা ঢাকা বাসস্ট্যান্ডে মিজান পরিবহনের কাউন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনির গাজী বলেন, তিনি আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ঢাকা-তালতলী সড়কে মিজান পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত। গত শনিবার তালতলী থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান দিয়ে সড়ক অবরোধ করে একদল দস্যু বাসটি থামিয়ে দেয়।

তিনি অভিযোগ করেন, দস্যুরা জোরপূর্বক বাসে উঠতে চাইলে তিনি বাধা দেন। এ সময় তারা বাসের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে যাত্রীদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয় এবং বাসে ভাঙচুর চালানো হয়।

মনির গাজী আরও জানান, যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে বাসের চালক ও হেলপার তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চারদিন চিকিৎসা শেষে তিনি বুধবার আমতলীতে ফিরে এসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদ সম্মেলনে তিনি বাপ্পি প্যাদা, সিয়াম প্যাদাসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..