সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে

নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ভ্রাম্যমান রিপোর্টার নান্দাইল :
  • আপলোডের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনিক হল রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো রফিকুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, কো কারিকুলাম এক্টিভিটিসের মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে প্রকৃত মানুষ হিসাবে নিজকে গড়তে হবে এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি যে দায়দায়িত্ব তা ভবিষ্যতে সুচারূপে পালন করতে হবে তবেই প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব। তিনি নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারীদের প্রতি মাদক, ইভটিজিং জুয়া সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ যেন সমাজে সংঘটিত না হতে পারে সেদিকে নজর দেয়ার আহবান জানান। সভাপতির বক্তব্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম ভুইয়া বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ও গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার অপরিহার্য অংশ।

বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ও শারীরিক প্রতিযোগিতার মাধ্যমে সুস্থ সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আজকের শিক্ষার্থী আগামী দিনের জাতির অমিয় কান্ডারী। এরাই পারে সমাজকে মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত সহ নানা অনিয়ম মুক্ত। আজকে যারা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার প্রাপ্ত হয়েছে এদের মাধ্যমে জাতি সোনালী স্বপ্ন দেখে। বিশ্বায়নের যুগে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।

নান্দাইলের প্রতিটি প্রতিষ্ঠান থেকে প্রতিযোগী আর ও বৃদ্ধি পাবে এবং মেধাবীরা বেরিয়ে আসবে এটাই প্রত্যাশা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মো: মফিজুল ইসলাম, নান্দাইল শহীদ স্মৃতি আর্দশ সরকারি কলেজের অধ্যক্ষ মো এনামুল হক ঘোষপালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো এনামুল হাসান,তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো মাহবুবুর রহমান, নান্দাইল গার্লস পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো আব্দুল খালেক। অনুষ্ঠানে নান্দাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, সহ বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..