সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইলে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫৭৯৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে শত শত কৃষকের পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে করে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) উপজেলার সাররং এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি ও বজ্রপাতের ফলে মাঠে পানি জমে গেছে। সময়মতো ধান কাটতে না পারায় পাকা ধান পানির নিচে ডুবে গেছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে। মাঠে কাজ করার মতো পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। যারা আছেন, তারাও ঝুঁকির কারণে ধান কাটতে আগ্রহ দেখাচ্ছেন না।

এ অবস্থায় সময়মতো ধান ঘরে তুলতে না পেরে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন কৃষকরা। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে।

এ পরিস্থিতিতে কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত ধান কাটার ব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তা পেলে ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হবে বলে তারা মনে করছেন।

তাড়াইল উপজেলা কৃষি অফিসার বিকাশ রায় বলেন, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলায় বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৩৬৫ হেক্টর। তবে আবাদ হয়েছে ১০ হাজার ৪২০ হেক্টর জমিতে। তিনি বলেন, এখনো হাওরের পানি বিপৎসীমা অতিক্রম করেনি, তবে টানা বৃষ্টিতে পানি বাড়ছে। আগাম বন্যার ঝুঁকি এড়াতে ধান ৮০ শতাংশ পাকলেই দ্রুত কেটে ঘরে তোলার জন্য কৃষকদের সতর্ক করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..