বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সার্টিফিকেট বিতরণ বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১৫ শিক্ষার্থী বাড়তি ৭ মেঘাওয়াট বিদ্যুৎ যোগ করে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি তাড়াইলে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক নান্দাইলে জাঁকজমকপূর্ণ ভাবে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সার্টিফিকেট বিতরণ

 মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিট সার্বিক সহযোগিতা প্রদান করে।

গত ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, দুর্যোগ মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।এসময়ে উপস্থিত ছিলেন, কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ও আরসিওয়াই’র ভারপ্রাপ্ত শিক্ষক মোঃ জাকির হোসেন রিয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমটি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শাহজাহান হাওলাদার, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এইচ এম শহীদুল আলম, জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বেদান্ত হালদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল ওয়াদুদ হাওলাদার, সমাজকর্ম বিভাগের প্রভাষক নারগিস পারভীনসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের সাবেক টিম লিডার মোঃ নাইমুর রহমান, আলিমুল হক মুন্না, উপজেলা সাবেক টিম লিডার আব্দুল্লাহ। এছাড়া প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সবুজ ফরাজী, নাদিয়া, তাকাফুল ও অর্থি রায়।

প্রশিক্ষণে সেরা পারফরম্যান্স প্রদর্শন করায় সাবিহা ইসলাম, মাইনুর রহমান ফারদিন, মারিয়া আক্তার বন্যা, নাজিফা ইসলাম লামি, নুসরাতী রহমান নিসা ও রাহাতুল ইসলাম সিয়াম-কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া মোট ৫৭ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুব রেড ক্রিসেন্টের এমন প্রশিক্ষণ শিক্ষার্থীদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি সফলভাবে প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হওয়ায় সকল প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বিশেষ করে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি, সেক্রেটারি মাহবুবুর রহমান টুটুল এবং প্রশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..