শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ২০২ হেক্টর বোরো ধান পানির নিচে মোরেলগঞ্জে দিনমজুর পরিবারের জমি দখলের অভিযোগ, কোণঠাসা করতে মামলার পর মামলা তাড়াইল সদর ইউপির জনগণকে শ্রমিক দিবসের শুভেচ্ছা জানালেন নূরে আলম সিদ্দিকী তাড়াইলে মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সারওয়ার হোসেন লিটন তাড়াইলের সর্বস্তরের জনগণকে মে দিবসের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মহিউদ্দিন মাসুদ মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানালেন হাফেজ মাওলানা সাইদুল হক সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সার্টিফিকেট বিতরণ বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১৫ শিক্ষার্থী বাড়তি ৭ মেঘাওয়াট বিদ্যুৎ যোগ করে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি তাড়াইলে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক

মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানালেন হাফেজ মাওলানা সাইদুল হক

জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫৮ বার পঠিত
হাফেজ মাওলানা সাইদুল হক------------ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তাড়াইল উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়নের সর্বস্তরের শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ৪নং জাওয়ার ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইদুল হক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। এ দিনটি আমাদের মনে করিয়ে দেয় শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের ঘাম ও পরিশ্রমের বিনিময়েই গড়ে উঠছে আমাদের প্রিয় মাতৃভূমি।”

তিনি আরও বলেন, “আমি ৪নং জাওয়ার ইউনিয়নের সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার তৌফিক দান করুন।”

পরিশেষে তিনি শ্রমিক দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের সার্বিক কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..