রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক সালমান শাহর জন্মদিনে শাবনূরের অনুরোধ বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড.মাসুদের সাথে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ বালু ভরাট বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দাদের ৯ দফা দাবি পেশ সরকারি প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি রাজধানীর ২ শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা

হরিরামপুরে চাঁদাবাজির অভিযোগে মামলা, গ্রেফতার ২

‎হরিরামপুর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৮০৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

‎মানিকগঞ্জের হরিরামপুরে চাঁদাবাজির মামলায় দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার গালা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের রমজান মোল্লার ছেলে রাফিত মোল্লা (২১) ও বাল্লা ইউনিয়নের দক্ষিণ গোড়াইল গ্রামের মো. সাইদ মিয়ার ছেলে মোঃ আসিফ (২৫)।

‎৪ মে (সোমবার) সকাল পৌনে নয়টার দিকে অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে থানা পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঝিটকা বালিকা বিদ্যালয়ের সামনে কলেজ ছাত্রদের আটকিয়ে মারধর করে চাঁদা দাবিসহ ৪ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে গালা ইউনিয়নের নওহাটা এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে মো. বাহারুল ইসলাম সোহান  (২০) অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এর ৪(১) ধারায় মামলা দায়েরসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

‎আটকের পর সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয় বলে থানার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

‎বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসাইন জানান, দ্রুত বিচার আইনের মামলায় দুই চাঁদাবাজকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক এবং চাঁদাবাজদের ব্যাপারে জিরো টলারেন্স৷ এদের কোনো প্রকার ছাড় নেই। মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..