সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে দূর হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি

বেতাগী হাসপাতালের টয়লেটে রোগীর মৃত্যু : টিএইচ এর ফোন বন্ধ

বেতাগী ( উপজেলা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৮৭৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর টয়লেটে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৬টায় পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী মো. তৈয়ব আলী (৬০) ওয়ার্ডের টয়লেটে যান। সেখানেই তার মৃত্যু হয়। পরে অন্য রোগীরা কর্তব্যরত নার্সদের খবর দিলে, টয়লেট থেকে ‘দুর্গন্ধ’ বের হওয়ার অজুহাতে তারা সেখানে যেতে অপারগতা প্রকাশ করেন বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে অন্যন্যা রোগীর স্বজনরা তাকে উদ্ধার করে বেডে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হোসেন রুমস হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) রোগীর মৃত্যু হয়েছে বলে ঘোষনা দেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হোসেন রুমন বলেন, রোগীর হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে। দায়িত্বরত নার্স রাজশ্রী বলেন, আমি খবর পেয়ে সাথে সাথেই ওখানে যাই এবং তাকে উদ্ধার করার জন্য লোকজনকে নিয়ে আসি।

ঘটনার পর থেকেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়্যাদ মোঃ আমরুল্লাহর মুঠো ফোন বন্ধ পাওয়া গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..