শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

পানগুছি সেতুর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৭৮৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

পানগুছি সেতুর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনবাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পানগুছি সেতু নির্মাণের দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব-এর সামনে “মোরেলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদ”-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ড. মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী শিল্পপতি ড. এস এম রহমান হালিম (তনু)।

বক্তারা বলেন, পানগুছি নদীর ওপর একটি সেতুর অভাবে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার লাখো মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। নদী পারাপারে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় সাধারণ মানুষকে। অতীতে একাধিক নৌদুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। দ্রুত পানগুছি নদীর ওপর একটি টেকসই ও দৃষ্টিনন্দন সেতু নির্মাণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, একটি সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের এই জনপদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং শিক্ষা ও চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একইসঙ্গে দুর্যোগপ্রবণ এ অঞ্চলে জরুরি সেবাও দ্রুত নিশ্চিত করা সম্ভব হবে।

মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ সোহেল।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং ঢাকায় অবস্থানরত মোরেলগঞ্জ ও শরণখোলার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালে পানগুছি নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ১৯ জন নিহত হন। এরপর থেকেই নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জোরালো হয়ে ওঠে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..