মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক ইউপি সদস্য আপ্তর উদ্দিন ভুইয়া

ভ্রাম্যমান রিপোর্টার নান্দাইল :
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৮৭৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা মুশুলী ইউনিয়নে আগ মুশুলী গ্রামের সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. আপ্তর উদ্দিন ভুইয়া আজ শুক্রবার সকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি বর্তমানে মুশুলী ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগেও তিনি ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন কালীন সময়ে সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন এর মৃত্যুর পর ছয়মাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি জনপ্রতিনিধির পাশাপাশি শিক্ষার প্রতি ছিল যথেষ্ট আন্তরিক। ফলে অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো গত উন্নয়ন ও শিক্ষার মান ও পরিবেশ ফিরিয়ে আনতে যথেষ্ট ভুমিকা রাখেন।

ফলে মুশুলী কলেজ, মুশুলী গার্লস পাইলট স্কুল ও তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসার ম্যানেজিং কমিটি সদস্য হিসাবে সুদীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। এই কৃতিমান মানুষটি সমাজের অসহায় মানুষের ডাক পেলেই ছুটে যেতেন সমাধান কল্পে।

আজ তিনি এই মায়াময়ী ভুবন থেকে চিরদিনের মতো বিদায় নিলেন। মৃত্যু কালে তিন মেয়ে ও দুই পুত্র সন্তান রেখে যান। আজ শুক্রবার বাদ আছর জানাযা নামাজের পর পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হন।

তারঁ জানাযায় শরিক হয়ে স্মৃতি চারণ করেন তারঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আইয়ুব আলী খান নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো নাজমুল হাসান ভুইয়া ,তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো আব্দুর রহিম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, ময়মনসিংহ মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি সহ অনেকেই।

তার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..