মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প

মুসলিম জাহানের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ

আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (প্রতিনিধি) কিশোরগঞ্জ
  • আপলোডের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৯০৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

মক্তব হলো মুসলমানদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুদের কোরআন শিক্ষা, আরবি ভাষা, নামাজ, দোয়া, মাসআলা ও নৈতিক শিক্ষা প্রদান করা হয়। আরবি “মাকতাব”শব্দ থেকে “মক্তব”শব্দের উৎপত্তি, যার অর্থ বিদ্যালয় বা শিক্ষা কেন্দ্র।

মক্তবের ইতিহাস
ইসলাম সূচনা লগ্ন থেকেই মক্তব শিক্ষার প্রচলন শুরু হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম মক্কা ও মদিনায় মানুষকে কুরআন শিক্ষা দিতেন। তখন আরব সমাজে শিক্ষার হার খুব কম ছিল। তাই ইসলামে প্রসারের সঙ্গে সঙ্গে শিক্ষার প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় এবং মসজিদকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় গড়ে ওঠে। খোলাফায়ে রাশেদীনের যুগে মক্তব আরও বিস্তৃত হয়। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু এর শাসনামলে শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য মক্তব প্রতিষ্ঠান উদ্যোগ নেওয়া হয়। পরে উমাইয়া ও আব্বাসীয় যুগে মুসলিম বিশ্বের বক্তব্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। মধ্যযুগে মুসলিম শাসনের মাধ্যমে উপমহাদেশেও মক্তব শিক্ষা চালু হয়। বাংলায় গ্রামাঞ্চলে মসজিদ ভিত্তিক বক্তব দীর্ঘদিন ধরে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় কেন্দ্র হিসেবে কাজ করেছে। এখানে শিশুরা কোরআন তেলাওয়াত আরবি লেখা-পড়া এবং ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করত। বর্তমান যুগেও বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশে মক্তব শিক্ষা চালু রয়েছে। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর অধীনে প্রায় মসজিদে মক্তব শিক্ষা চালু রয়েছে, এছাড়া জামে মসজিদ এবং পাঞ্জেগানা মসজিদে মক্তব রয়েছে। আধুনিক শিক্ষার পাশাপাশি অনেক পরিবার শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার জন্য মক্তবে পাঠায়।

মক্তবের গুরুত্ব
মক্তব হল ইসলামে প্রাথমিক শিক্ষা গ্রহণের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ছোটবেলা থেকে শিশুদের কোরআন শিক্ষা, নামাজ আকিদা, আখলাক ও ইসলামী আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১/ধর্মীয় শিক্ষা প্রদান
মক্তবে শিশুদের কোরআন তেলাওয়াত, নামাজ, দোয়া ও ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া হয়।
২/নৈতিক চরিত্র গঠন
সত্যবাদিতা, শিষ্টাচার, বয়োজ্যেষ্ঠদের সম্মান ও মানবিক মূল্যবোধ শিখানো হয়।
৩/শিশুর সঠিক দিকনির্দেশনা
ছোটবেলা থেকেই ইসলামী পরিবেশে বেড়ে উঠলে শিশুরা খারাপ কাজ থেকে দূরে থাকে।
৪/কুরআন শিক্ষা ভিত্তি তৈরি
সঠিকভাবে আরবি পড়া ও কুরআন তেলাওয়াত শেখার প্রথম ধাপ হল বক্তব।
৫/সমাজের নৈতিক মানুষ তৈরি
মক্তব থেকে শিক্ষা প্রাপ্ত শিশুরা ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে।
৬/ইসলামী সংস্কৃতি রক্ষা
মক্তব ইসলামী শিক্ষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তব্য শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় যে একজন শিশুর নৈতিক ও ধর্মীয় জীবন গঠনের ভিত্তি। তাই সমাজে আদর্শ ও দ্বীনদার প্রজন্ম করে তুলতে বক্তব্যের গুরুত্বপূর্ণ অপরিসীম।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..