রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক সালমান শাহর জন্মদিনে শাবনূরের অনুরোধ বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড.মাসুদের সাথে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ বালু ভরাট বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দাদের ৯ দফা দাবি পেশ সরকারি প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি রাজধানীর ২ শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা

তাড়াইলে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৮১০ বার পঠিত
ছবি: সংগৃহীত

সমাজে ক্রমবর্ধমান মাদকাসক্তি, জুয়া, অনলাইন জুয়া, পারিবারিক সহিংসতা, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর করণীয় নির্ধারণের লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল ১১টায় তাড়াইল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও তাড়াইল থানা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার যুবসমাজকে বিপথগামী করছে এবং পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে। এসব অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার, তাড়াইল থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মো. সারওয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মাওলানা কাজী হাবিবুর রহমান ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম বাকী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার সমন্বয়কারী মহিউদ্দিন মাসুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..