বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

তাড়াইল থানার কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৭৬০ বার পঠিত
-ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় তাড়াইল থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াইল-করিমগঞ্জ সার্কেলের সার্কেল এসপি সুবীর কুমার সাহা। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। মাদক, সন্ত্রাস, চুরি, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইদুজ্জামান মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার সমন্বয়কারী সার্জেন্ট (অব.) মহিউদ্দিন মাসুদ।

এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি।

সভায় বক্তারা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..