মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ

আজ সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, নান্দাইল:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৮৪২ বার পঠিত
সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী...........................................................ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ খুররম খান চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ, ১৭ জুলাই। ২০২১ সালের এই দিনে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার, রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

খুররম খান চৌধুরী ১৯৪৬ সালের ৪ আগস্ট নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর হাউজের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন জমিদার মরহুম আশরাফ হোসেন খান চৌধুরী এবং মাতা মরহুমা শামছুন্নেছা চৌধুরী। তিনি সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরীর ছোট ভাই এবং নান্দাইলের বর্তমান সংসদ সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর চাচা।

১৯৬০ সালে রাজনৈতিক জীবন শুরু করে তিনি দীর্ঘ ৬১ বছর জনসেবায় নিয়োজিত ছিলেন। ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করে ধাপে ধাপে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়া জাতীয় পার্টি ও বিএনপি—উভয় দলের মনোনয়নে বিভিন্ন সময়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আমৃত্যু আহ্বায়ক এবং নান্দাইল উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক। তাঁর উদ্যোগে নান্দাইলে প্রতিষ্ঠিত হয়েছে খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ, আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ, আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসা, আনওয়ারুল হোসেন খান চৌধুরী মহিলা কলেজ, শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়, আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং মাফরুহীন খান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী হাসিনা খান চৌধুরী একজন সমাজসেবী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছেলে নাসের খান চৌধুরী একজন সফল ব্যবসায়ী এবং মেয়ে মাফরুহীন খান চৌধুরী অস্ট্রেলিয়ায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে কর্মরত রয়েছেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম খুররম খান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..