রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সালসহ তিনজন গ্রেপ্তার মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে জনতার হাতে আটক যুবক পটুয়াখালীতে এলজিইডির সাবেক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ৯১ লাখ টাকার ‘ভূতুরে বিল’ অভিযোগ মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ দেশের পথে প্রধানমন্ত্রী

সমান সংখ্যক ক্যাচের রেকর্ডে সৌম্য ও সাদমান

ক্রীড়া প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৬২৭৪ বার পঠিত

উইকেটরক্ষক ছাড়া ফিল্ডার হিসেবে এক ইনিংসে চার ক্যাচ নিয়ে সাদমান ইসলাম স্পর্শ করলেন দেশের রেকর্ড। এর আগে এক ইনিংসে চারটি ক্যাচ নেওয়ার কৃতিত্ব এতদিন ছিল শুধুমাত্র সৌম্য সরকারের।

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম দিন একটি ক্যাচ নেওয়ার পর দ্বিতীয় দিন সকালে কিউইদের আরও তিন ব্যাটারকে মুঠোবন্দি করেন সাদমান।

খেলার প্রথম দিনে শরিফুল ইসলামের বলে শর্ট কাভারে রস টেইলের ক্যাচ নেন সাদমান। আর দ্বিতীয় দিন রোববার শরিফুলের বলেই রাচিন রবীন্দ্রর ক্যাচ নেন তিনি তৃতীয় স্লিপে। মেহেদী হাসান মিরাজের বলে লং অনে কাইল জেমিসনের সহজ ক্যাচ সাদমান। এরপর অধিনায়ক মুমিনুল হকের বলে রিভার্স সুইপ করেন হেনরি নিকোলস। শর্ট থার্ড ম্যানে একটু লাফিয়ে বল মুঠোয় নিয়ে রেকর্ড ছুঁয়ে ফেলেন সাদমান।

এর আগে সৌম্য রেকর্ডটি গড়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে। কলম্বোর পি সারা ওভালে দেশের শততম টেস্টে সেবার উপুল থারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমলের ক্যাচ নিয়েছিলেন সৌম্য।

এদিকে উইকেটরক্ষক না হয়েও টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচের বিশ্বরেকর্ড যৌথভাবে ১৩ জনের। সবাই নিয়েছেন ৫টি করে ক্যাচ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..