শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

গাজায় ইসরায়েল বিমান বাহিনীর আগ্রাসন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৬০৮৭ বার পঠিত

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রবিবার তারা গাজা উপত্যকায় জঙ্গিদের টার্গেট করে বিমান হামলা চালিয়েছে। হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে রকেট হামলার এক দিন পর তারা বিমান হামলা চালিয়েছে বলে দাবি উঠেছে।

গাজা উপত্যকার বাসিন্দা খান ইউনুস একটি ভিডিও ধারণ করেছেন। ওই ভিডিওতে দেখা যায়, তিনবার বড় ধরনের বিস্ফোরণ ঘটছে গাজা উপত্যকায়। ওই ভিডিওতে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দও শোনা যায়। যদিও এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাসের রকেট উৎপাদন কেন্দ্র এবং একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজা থেকে যে কোনো ধরনের চালানো সহিংসতার পেছনে হামাসের হাত রয়েছে বলেও দাবি ইসরায়েলি বাহিনীর।

জানা গেছে, গত শনিবার গাজা থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয় ইসরায়েলি ভূখণ্ডে। যদিও ইসরায়েলের ঠিক কী ক্ষতি হয়েছে ওই রকেট হামলায়, তার জানা যায়নি। এ ঘটনায় হতাহতের ব্যাপারে ইসরায়েলি বাহিনীও কিছু বলেনি।

সেপ্টেম্বরের বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়া, গত বছরের মে মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যে ১১ দিনের যুদ্ধের অবসানের পর থেকে কোনো আন্তঃসীমান্ত রকেট নিক্ষেপের ঘটনা জানা যায়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..