রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আজ আন্তর্জাতিক নারী দিবস আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি, দুই পক্ষের মধ্যে উত্তেজনা একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির নেতা শেখ খায়রুল কবিরের শুভেচ্ছা মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে হামলা, অস্ত্রসহ সিএনজি আটক বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোরেলগঞ্জে ওয়ালটনের ঈদ চমক: ফ্রিজ কিনেই আরেকটি ফ্রিজ জিতে নিলেন ক্রেতা নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ট্রাক দোকানে ধাক্কা, চালক গুরুতর আহত

মধ্য আফ্রিকায় বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৫৯৭৬ বার পঠিত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলের অশান্ত এলাকায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি তিন শান্তিরক্ষী আহত হয়েছেন।

শনিবার (১ জানুয়ারি) জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফ্রিকার দেশে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমআইএনইউএসসিএ বলছে, শুক্রবার রাজধানী বানগুই থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরের ওহাম-পেনডে প্রদেশের বোহোং এলাকায় ওই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আহতদের মধ্যে দুই বাংলাদেশির অবস্থা গুরুতর।

তাদেরকে হেলিকপ্টারে করে শান্তিরক্ষা মিশন পরিচালিত হাসপাতালে চিকিৎসার জন্য বোয়ার শহরে নিয়ে যাওয়া হয়েছে।

সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পেতে রাখা মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে, তবে কোনো গোষ্ঠী এখনও এর দায় স্বীকার করেনি।

এর আগে, বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় এক এলাকায় মাইন বিস্ফোরণে তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হন।

এমআইএনইউএসসিএর তথ্য অনুযায়ী, গত আগস্টের পর থেকে এখন পর্যন্ত আফ্রিকার এই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে মাইন বিস্ফোরণে দুই নারী ও পাঁচ বছরের এক শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..