শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

এবাদতের ‘দুর্ধর্ষ’ বোলিংই ছিল ম্যাচ জয়ের হাতিয়ার

ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৬২৪৩ বার পঠিত

মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৪৫৮ রান। বাংলাদেশের লিড ১৩০। এই ১৩০ রানের আগে নিউজিল্যান্ড অলআউট হয়ে গেলে ইনিংস ব্যবধানে হারতো তারা। তবে সেটা আর হচ্ছে না।

ইনিংস হার এড়ালেও স্বস্তিতে নেই কিউইরা। ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা কিউইদের সংগ্রহ এখন ৫ উইকেটে ১৪২ রান। বাংলাদেশের চেয়ে এখন তারা ১২ রানে এগিয়ে, হাতে আছে আর মাত্র ৫টি উইকেট। রস টেলর ৩৪ ও রাচীন রবিন্দ্র ৪ রানে ব্যাট করছেন।

দ্বিতীয় ইনিংসে ১৩৬ রান পর্যন্ত ২ উইকেট ছিল কিউইদের। এরপর এবাদত হোসেনের পেস তোপে কোনো রান না তোলেই ৩টি উইকেট হারায় তারা। ৬৯ রান করা উইল ইয়ংকে বোল্ড করার পর এবাদত শূন্য রানে ফেরান হেনরি নিকোলসকে। এক ওভার পর আক্রমণে এসে টম ব্লুনডেলকেও সাজঘরে পাঠান এবাদত।

১৪ রান করা অধিনায়ক টম লাথামকে বোল্ড করেছেন তাসকিন আহমেদ। সাজঘরে ফিরে গেছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েও। ১৩ রান করা কনওয়েকে শাদমান ইসলামের ক্যাচ বানিয়েছেন এবাদত হোসেন। এখন পর্যন্ত এবাদতের শিকার ৪ উইকেট।

এর আগে, ৬ উইকেটে ৪০১ রান নিয়ে চতূর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ও ইয়াসির আলী রাব্বির দৃঢ়তায় ৪৫৮ রান তোলে। মিরাজ ৪৭ ও রাব্বি ২৬ রান করেন। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট ৪টি উইকেট লাভ করেন। এছাড়া নিল ওয়াগনার ৩টি ও টিম সাউদি ২টি উইকেট নেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..