মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেয়ায় তোলপাড় তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপরিচালকের আদমদীঘিতে বিএনপির কারা-নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, নোটিশ না দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের অসহায় মানুষের পাশে উত্তর তক্তাবুনিয়া আদর্শ যুব কল্যাণ সংস্থা, চিকিৎসা সহায়তা পেলেন দুই নারী

অবশেষে পাকা বাড়ি পেলেন বেতাগীর গৃহহীন সেই মকবুল

সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক,বরিশাল):
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৬৩০২ বার পঠিত
সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক,বরিশাল):
বরগুনার বেতাগী পৌর সভার মেয়র এবিএম গোলাম কবির’র নিজ অর্থায়নে মুজিব বর্ষের উপহার হিসেবে গোয়াল ঘরে বসবসকারী গৃহহীন সেই বৃদ্ধ মকবুলের হাতে একটি নতুন পাকা বাড়ির চাবি তুলে দেয়া হল।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেতাগী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঝিলবুলিয়া গ্রামের নব নির্মিত বাড়ির আঙ্গিনায় আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বেতাগী পৌর সভার মেয়র এবিএম গোলাম কবির নতুন ঘরের উদ্বোধন ও মকবুল হোসেন’র কাছে চাবি হস্তান্তর করেন। এ সসয়ে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো.শাহআলম হাওলাদার, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুররহমানখান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদির্ছু রহমান পান্না,বেতাগী সদর ইউপি চেয়ারম্যান মো.হুমায়ূন কবির খলিফা ও বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু। এর আগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।নিজের বসতঘর না থাকায় বাড়ির পাশে অন্যের গোয়াল ঘরে প্রতিবন্ধী শিশু কন্যাকে নিয়ে বসবাস করার বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে মুহুর্তেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে বেতাগী পৌরসভার মেয়র নতুন পাকা বাড়ি নির্মাণ করে দেয়ার ঘোষণা দিয়েছিল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..