মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

সন্ত্রাসী হামলায় নিহত টিপু’র জানাযায় অংশ নিলেন : শেখ তাপস

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৬০৩২ বার পঠিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডির সভাপতি জাহিদুল ইসলাম টিপু’র নামাজে জানাজায় অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (২৫ মার্চ) দুপুর ২.৩০টায় মতিঝিল এজিবি কলোনি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই নামাজে জানাজায় অংশ নেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

জানাযা শেষে ঢাদসিক মেয়র মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগরীর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামালসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

পরে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রয়াত জাহিদুল ইসলাম টিপু’র শাহজাহানপুর ঝিলবাগিচা এলাকার বাসায় যান এবং মরহুমের স্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি, পুত্র-কন্যাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং তাদের প্রতি সহানুভূতি জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..