মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

শুধু নারী প্রধানমন্ত্রী হলেই দেশ নারীবান্ধব হবে না : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৬০৭২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শুধু প্রধানমন্ত্রী নারী হলেই দেশ নারীবান্ধব হবে না, স্পিকার নারী হলেও দেশ নিরাপদ হবে না, নিরাপদ নারীবান্ধব দেশ হবে তখনই, যখন ধর্ষক-খুনীদের ফাঁসি ৩ মাসের মধ্যে কার্যকর করা হবে। আমি মনে করি, নির্যাতন-খুন-ধর্ষণ বন্ধে প্রমাণিত ধর্ষক-খুনীদের ৩ মাসের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে।  তনু-নুসরাতসহ সকল ধর্ষণ-খুনের বিচার দ্রুত কার্যকর ও ৩ মাসের মধ্যে  ধর্ষক-খুনীদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ৮ এপ্রিল প্রতিকী তনু-নুসরাত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এতে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, অভিনেত্রী শ্রুতি খান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা, জোবায়ের মাতুব্বর, হুমায়ুন কবির প্রমুখ। এসময় বক্তারা বলেন, ক্ষমতাসীনরা ধর্ষক-খুনিদেরকে পৃষ্টপোষকতা দেয়া বন্ধ না করলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, নারীদের জন্য ধর্ম-মানবতা-সমাজ-সভ্যতায় আমাদের পৃথিবীকে গড়তে হবে। সরকারকে নারী-পুরুষ বৈষম্য দূর করে সম্পদ সমবন্টনে আইনী পদক্ষেপ নিতে হবে। যাতে করে শেষ বয়সে নারীকে আর বৈষম্যের শিকার না হতে হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..